August 15, 2026, 6:55 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

গলায় ফাঁস, সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু

মিঠু ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার চরনখোলা গুচ্ছগ্রামে নাহিদা আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাহিদা আক্তার চরনখোলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং ভূল্লী থানার চরনখোলা (গুচ্ছগ্রাম) এলাকার মো. জাহাঙ্গীর আলমের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নাহিদার বাবা লক্ষীরহাট বাজারের একটি হোটেলে কর্মরত এবং মা দিনমজুর হিসেবে কাজ করেন। শনিবার বিকেলে নাহিদার মা বাজারে গেলে নাহিদা বাড়িতে একা ছিল। সন্ধ্যা ৬টার দিকে বাড়ি ফিরে বসতঘরের বারান্দায় ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ভূল্লী থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



ফেসবুক কর্নার