August 15, 2026, 10:20 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

গাঁজা গাছ উদ্ধার, মাদক চাষের অভিযোগে গ্রেপ্তার ১

শেখ মহসিন কবির

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন কৃত্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তিনটি গাঁজা গাছ উদ্ধার করেছে হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্প। এ ঘটনায় মাদক চাষের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রিপন মৃধার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কৃত্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃত্তিনগর গ্রামের বাসিন্দা মো. রিপন বিশ্বাস (৪৩)-এর বাড়ির উত্তর পাশের দখলীয় ফাঁকা জায়গা থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা গাছগুলোর উচ্চতা আনুমানিক ৪ থেকে ৮ ফুট এবং মোট ওজন প্রায় ৩ কেজি। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।
অভিযান চলাকালে রিপন বিশ্বাসকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে গাঁজা গাছগুলো উপড়ে জব্দ করা হয়। রাসায়নিক পরীক্ষার জন্য প্রতিটি গাছ থেকে ১০ গ্রাম করে মোট ৩০ গ্রাম নমুনা সংরক্ষণ করা হয়েছে এবং অবশিষ্ট অংশ আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজ দখলীয় জমিতে গাঁজা চাষের বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ইবি থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



ফেসবুক কর্নার