August 15, 2026, 7:01 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

গুইমারায় বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিএম বাশার খাগড়াছড়ি

বিএম. বাশার, গুইমারা:
গুইমারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা গুইমারা উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুপ ও বর্তমান সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করায় আজকে সকল দল রাজনীতি করার সুযোগ পেয়েছে।
বক্তারা আগামী নির্বাচনে শহীদ জিয়ার হাতের গড়া দলের মনোনীত প্রার্থী, পাহাড়ের কিংবদন্তি নেতা ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন শেষে হাফছরি ৬ নং ওয়ার্ড মহিলা দলের কমিটি অনুমোদন দেন উপজেলা মহিলা দল ও হাফছড়ি ইউনিয়ন মহিলা দলের সিনিয়ার নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার