August 15, 2026, 7:59 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

গুইমারায় সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বি এম বাশার
oplus_131072

বিএম বাশার, খাগড়াছড়ি:
বর্ণাঢ্য আয়োজনে সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোন সদরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল থেকেই জোন সদর আলোকসজ্জায় সজ্জিত হয়। দুপুরে আনুষ্ঠানিক পর্বে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে জোন অধিনায়ক লে. কর্নেল ইসমাইল সামস আজিজির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কামাল শামসুদ্দিন রানা অতিথিদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
এসময় বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমান, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার