August 15, 2026, 4:54 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

‘গুলশানের চামেলি’ হয়ে আসছেন কলকাতার মধুমিতা

অভয়নগর প্রতিবেদক

‘গুলশানের চামেলি’ হয়ে আসছেন কলকাতার মধুমিতা
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’-তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে।

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার ঢাকাই চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন। নির্মাতা মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও অভিনেত্রী—দুজনই।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে ঘিরে নির্মিত এই সিনেমার শুটিং শুরু হচ্ছে চলতি বছর, আর আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে এর মহরত।

গত কয়েক বছরে ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, সুস্মিতা চট্টোপাধ্যায় এবং সৃজা দত্তের পর এবার বাংলাদেশি সিনেমায় নাম লেখালেন মধুমিতা সরকার।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এর ‘পাখি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। সেই জনপ্রিয়তার সুবাদে বাংলাদেশেও রয়েছে তার বিশাল দর্শকগোষ্ঠী। এর আগে ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত নাটক ‘মেঘবালিকা’-য় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তবে এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

‘গুলশানের চামেলি’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। এতে মধুমিতা অভিনয় করবেন একজন যৌনকর্মীর চরিত্রে, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার নিপীড়নের শিকার হন।

সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা বলেন, গল্প ও চরিত্র—দুটিই তার ভীষণ পছন্দ হয়েছে। চরিত্রটির একাধিক স্তর থাকায় অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি।

নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১ আগস্ট মহরতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং সেদিনই অন্যান্য শিল্পীদের নাম ঘোষণা করা হবে। চলতি বছর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। যদিও পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল, বিভিন্ন কারণে তখন কাজ শুরু করা সম্ভব হয়নি।

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত ‘গুলশানের চামেলি’ আগামী বছরের ঈদ উপলক্ষে মুক্তির পরিকল্পনা রয়েছে।



ফেসবুক কর্নার