August 15, 2026, 9:06 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় দুইজনের মর্মান্তিক মৃত্যু

Reporter Name

স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। রবিবার (৯ নভেম্বর ২০২৫) রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের সাতপাড়া গ্রামের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বিজয় বিশ্বাস (২২), গোপালগঞ্জ সদর উপজেলার ডালনিয়া গ্রামের ত্রিনাথ বিশ্বাসের ছেলে এবং সরোজ ভট্টাচার্য (৬০), একই গ্রামের সতীশ চন্দ্র ভট্টাচার্যের ছেলে। তাঁরা মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে বিজয় বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত সরোজ ভট্টাচার্যকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন জানান, দুর্ঘটনার পর মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার