August 15, 2026, 3:49 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ঘন কুয়াশায় ঢাকার চার ফ্লাইট নামল কলকাতায়

অভয়নগর প্রতিবেদক

ঘন কুয়াশার কারণে আজ শনিবার (২৭ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক ফ্লাইট নিরাপত্তার স্বার্থে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশাজনিত দৃষ্টিসীমা কমে যাওয়ায় মোট আটটি ফ্লাইট ডাইভার্ট করা হয়। এর মধ্যে তিনটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চারটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।

কর্তৃপক্ষ আরও জানায়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।

এদিকে, বিলম্বিত ফ্লাইটগুলোর যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা দিচ্ছে বলে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার