August 15, 2026, 2:31 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর ‌‘গায়েবানা জানাজা’

অভয়নগর প্রতিবেদক

 বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ‘গায়েবানা জানাজা’ আদায় করেছে একদল শিক্ষার্থী। একই সঙ্গে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জানান তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম নগরের ষোলশহরে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা পরীক্ষা পেছানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী দুর্ভোগের মধ্যে রয়েছেন। এমন অবস্থায় পরীক্ষা নেওয়া হলে বন্যাকবলিত এলাকার পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা।
কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে শিক্ষামন্ত্রীর ‘গায়েবানা জানাজা’ আদায় করেন। পরে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।



ফেসবুক কর্নার