August 15, 2026, 10:19 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

চৌগাছায় প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষা বিষয়ে স্থানীয় এ্যাডভোকেসি সভা

Reporter Name

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলায় স্থানীয় অংশীজনদের সঙ্গে প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করে আশরাফ ফাউন্ডেশন, লিলিয়ান ফন্ডসের অর্থায়নে এবং সিডিডি-এর কারিগরি সহায়তায়।
সভায় সভাপতিত্ব করেন আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আশরাফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও চৌগাছা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান এবং স্বরূপদাহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল কদর। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ সামছুন্নাহার, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর আজাহারুল ইসলাম, এবং কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাসনিম জাহান সভায় বলেন, “চৌগাছা উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী শিশুদের জন্ম নিবন্ধন ফি মওকুফ করা হবে এবং প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে মায়েদের উপস্থিতি নিশ্চিত করা হবে।”
সভা শেষে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।



ফেসবুক কর্নার