August 15, 2026, 7:59 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ছাত্রদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটের অভিযোগ

মামুন, মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় রাতের আঁধারে এক ছাত্রদল নেতার মাছের গদিঘরে হামলা, ভাঙচুর ও ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল মৎস্যঘাটে এ ঘটনা ঘটে।
মৎস্য গদির মালিক আপ্পান হাওলাদার মনপুরা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল মন্নান হাওলাদারের ছেলে।
গদির দায়িত্বে থাকা রাকিব ও পাশের গদির মালিক শাকিল কাজী জানান, ভোর রাতে গদি সংলগ্ন খালে নৌকাযোগে একদল মুখোশধারী ব্যক্তি এসে টিনের বেড়া ভেঙে গদিতে প্রবেশ করে। পরে তারা রাকিবকে মারধর করে এবং মাছ বিক্রির ২ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে শাকিল কাজী গদির মালিক আপ্পান হাওলাদারকে বিষয়টি জানান।
আপ্পান হাওলাদার অভিযোগ করে বলেন, ঘটনার আগের দিন বিকেলে মনপুরা উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন হাওলাদারের সঙ্গে তার ব্যবসায়িক বিরোধ হয়। এ সময় তার বড় ভাই, মনপুরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাওলাদারকে মারধর করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা করতে থানায় গেলে ওসি তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং দীর্ঘ সময় অপেক্ষার পরও মামলা নিতে রাজি হননি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, ওই ঘটনার জের ধরেই ভোর রাতে মুখোশধারীরা তার মৎস্য গদিতে হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ অর্থ লুট করে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ছাত্রদল নেতার গদিতে ভাঙচুর ও টাকা লুটের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার