August 15, 2026, 6:54 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

জনভোগান্তি নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে কেসিসি: মঞ্জু

শরিফুল ইসলাম সুমন স্টাফ রিপোর্টার খুলনা

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি কমাতে পরিচ্ছন্নতা কার্যক্রম, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে কেসিসি। জনগণের সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন ও নিয়মিত তদারকির মাধ্যমে জলাবদ্ধতা, অপরিচ্ছন্নতা এবং মশাবাহিত রোগের ঝুঁকি কমিয়ে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলাই কেসিসির লক্ষ্য।
প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা খুলনা নগরীর দীর্ঘদিনের একটি সমস্যা। এ সমস্যা সমাধানে ড্রেন ও খাল পরিষ্কার, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি মশক নিয়ন্ত্রণ কার্যক্রমও আরও কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসনের একার পক্ষে সব সমস্যা সমাধান সম্ভব নয়। এজন্য নগরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সবাইকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, ড্রেন-নালা পরিষ্কার রাখা এবং পরিচ্ছন্ন নগর গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪ অনুযায়ী খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনদুর্ভোগ নিরসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছেন।
নগরবাসীর প্রত্যাশা, প্রশাসনের চলমান তদারকি, পরিচ্ছন্নতা অভিযান, জলাবদ্ধতা নিরসন ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে খুলনা নগরীর নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব নগরী হিসেবে খুলনা নতুন পরিচয়ে এগিয়ে যাবে।



ফেসবুক কর্নার