August 15, 2026, 4:39 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা নিয়ে চরমোনাই পীরের সমালোচনা

আনোয়ার হোসোইন

রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে জনগণ যাদের হাতে দেশের দায়িত্ব দিয়েছে, তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা জনগণের চাহিদা ও মনোভাব অনুধাবনে ব্যর্থতার প্রমাণ।
সমাবেশে তিনি বলেন, সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ ও মাদক নির্মূলে ইসলামের আদর্শের বিকল্প নেই। তিনি আরও মন্তব্য করেন, ইসলামের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে তা ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সরকারকে চাঁদাবাজি, দুর্নীতি ও বেকারত্ব মোকাবিলায় ব্যর্থ বলে অভিযোগ করেন এবং সংসদে কার্যকর বিরোধী দলের অভাবের কথাও উল্লেখ করেন।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম এবং ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদসহ কেন্দ্রীয় নেতারা। বক্তারা সংগঠনের বিভিন্ন সামাজিক, পরিবেশবান্ধব ও যুব উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতে এসব উদ্যোগ আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার