August 15, 2026, 2:37 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ঝিনাইদহে সরকারি ওষুধসহ আটক নার্স ও প্রতিষ্ঠান মালিকের কারাদণ্ড

Reporter Name

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক নার্স ও হাসপাতালের মালিককে জরিমানা ও কারাদণ্ডাদেশ দেন আদালত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সেন্টারের নার্স শিরিনা আক্তারের বেডের নিচ থেকে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। সরকারি ওষুধ ক্লিনিকে ব্যবহার ও বিক্রির অভিযোগে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেইসাথে, প্রতিষ্ঠানের মালিক ওবায়দুল হক-কে সরকারি ওষুধ অবৈধভাবে মজুত ও ব্যবহারের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে জব্দ করা সরকারি ওষুধগুলো সিলগালা করা হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও খাদিজা আক্তার।



ফেসবুক কর্নার