August 16, 2026, 2:48 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ফাওজুর রহমান সাবিত, স্টাফ রিপোর্টার:

যশোরে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিষ্ণুদিয়া গ্রামের বাসিন্দা রুবেল হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি হক কোম্পানি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের জেলা ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার কর্মস্থল যশোর অফিসে একটি সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে যশোর সদর উপজেলার কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে রুবেলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার কোমরের নিচের অংশে মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
রুবেলের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার