May 14, 2026, 9:40 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি
তালায় ইউএনও দীপারানী সরকারের বদলির খবরে মানুষের চোখে পানি

কাজী জীবন বারী, তালা প্রতিনিধি
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপারানী সরকারের বদলির খবর বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তালাবাসীর মধ্যে এক ধরনের আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যে সততা, দক্ষতা ও মানবিকতায় তিনি সাধারণ মানুষের হৃদয়ে যে গভীর স্থান তৈরি করেছিলেন—বদলির খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই তা যেন শোকের ছায়া হয়ে নেমে আসে এলাকাবাসীর মাঝে।
সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি তালাবাসীর সুখ–দুঃখের আপনজন হয়ে উঠেছিলেন। প্রশাসনিক দায়িত্বের বাইরে মানবিক আচরণ, দ্রুত সেবা প্রদান, সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক যোগাযোগ ও কঠোরভাবে অনিয়ম দমনে তার ভূমিকা তাকে মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত করে। ফলে তার বদলি অনেকের কাছেই শুধু রুটিনগত প্রশাসনিক সিদ্ধান্ত নয়—তালাবাসীর হৃদয়ের একটি অধ্যায়ের সমাপ্তি বলে মনে হয়েছে।
তালা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম বলেন, “৪৪ বছরের সাংবাদিকতা জীবনে অসংখ্য সরকারি কর্মকর্তার সঙ্গে কাজ করেছি। কিন্তু দীপারানী সরকারের মতো এত অল্প সময়ে মানুষের দোয়া, ভালোবাসা ও আস্থা অর্জন করতে দেখিনি। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তালাবাসীকে সম্মানিত করেছেন; আর তিনিও মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা তৈরি করেছেন।” তিনি আরও বলেন, “একজন সরকারি কর্মকর্তার বদলির খবরে মানুষের চোখে পানি—এ দৃশ্য সত্যিই বর্ণনাতীত।”
তালার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তার সরাসরি তত্ত্বাবধান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং মাঠপর্যায়ে উপস্থিত থেকে সমস্যা সমাধানের মনোভাব তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। তাই বদলির তথ্য জানার পর সাধারণ মানুষ থেকে স্থানীয় সমাজপতি—অনেকেই দুঃখ প্রকাশ করেন।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তালায় যোগ দিচ্ছেন মো. তারেক হাসান। তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। সর্বশেষ তিনি মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে (ভূমি অধিগ্রহণ শাখা ও অর্পিত সম্পত্তি শাখা) দায়িত্ব পালন করছিলেন।

ফেসবুক কর্নার