August 15, 2026, 3:36 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

দুর্বল’ সরকারকে হুমকি ধামকি না দিয়ে ভোটে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান তারেক রহমানের

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যখন জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠনের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, তখন কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্খার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ‘দুর্বল’ সরকারকে কোনও হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, দেশের অর্থনীতির পরিস্থিতি দিনে দিনে নাজুক হয়ে পড়েছে। দেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন; জনগনের সমর্থনে গঠিত নির্বাচিত সরকার।
নানা শর্ত দিয়ে কিছু কিছু রাজনৈতিক দল বর্তমানে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে চাইছে বলেও অভিযোগ তারেক রহমানের। বলেন, এতে নির্বাচন না করে রাষ্ট্রীয় সুযোগ গ্রহণ করা, পতিত পলাতকদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে।
পলাতক স্বৈরাচাররা, ফ্যাসিবাদবিরোধী একটি দলের  ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা তা দেখার সময় হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণভোটের আড়ালে পতিত স্বৈরাচারদের রাষ্ট্র ও সমাজে পুনর্বাসনের সুযোগ করছে কিনা সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যে সংকট তৈরি হয়েছে তা অপ্রয়োজনীয় সংকট। বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের পথ বাঁধাগ্রস্ত করে, জনগণের ভবিষ্যৎ অনিশ্চিত করতেই সংকট সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।



ফেসবুক কর্নার