August 15, 2026, 2:25 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

দেবহাটায় জামায়াতের এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের পথসভা

Reporter Name

রিয়াজুল ইসলাম আলম,,দেবহাটা প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ইসলামী আন্দোলনের যে সূচনা হয়েছে সেটা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে। যে দেশের মানুষ ইসলামের জন্য জীবন দিতে পারে সেই জাতি কখনো পিছিয়ে থাকতে পারেনা। এসময় তিনি বলেন, সৎ লোকের শাসন চালু হলে দেশের সর্বত্র নীতি নৈতিকতা বিরাজ করবে। জামায়াতে ইসলামী সাধারন মানুষের জন্য রাজনীতি করে উল্লেখ করে আব্দুল খালেক বলেন, মানুষের নিরাপত্তা, জীবন জীবিকার মান উন্নয়ন সর্বোপরি সকল স্থানে জবাবাদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরনের জন্য এদেশের মানুষ সবসময় জামায়াতে ইসলামীর সাথে ছিল আর আগামীতেও থাকবে। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংগঠনিক দিক উল্লেখ করে তিনি দেবহাটা তথা সাতক্ষীরার উন্নয়নে যতরকম কাজ করা যায় তিনি সর্বদা সেই প্রচেষ্টা চালাবেন বলে উল্লেখ করেন। দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে সখিপুরে সোমবার বিকাল ৪টায় অনুষ্টিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখাকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ
সম্পাদক এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা জামায়াতের সহ- সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন, দেবহাটা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল কাদের, আব্দুল গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম সখিপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন ময়না, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খালেক তরফদার, দেবহাটা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব বুলবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। পথসভায় জামায়াতে ইসলামীর শতশত নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন



ফেসবুক কর্নার