August 15, 2026, 4:40 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

পাথরঘাটায় ছাত্রদলের সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ

মাহাবুব রেজা, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
বরগুনা জেলা ছাত্রদলের দুর্যোগ ও উপকূল বিষয়ক সম্পাদক ইবনে সাঈদ বেলাল, উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম শরীফের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পাথরঘাটার শান্ত পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বলেন, সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, পাথরঘাটার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচিকে কেন্দ্র করে শহরে অতিরিক্ত সতর্কতামূলক অবস্থান লক্ষ্য করা যায়।



ফেসবুক কর্নার