August 15, 2026, 8:25 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই এরশাদ, এসআই উৎপল, এসআই মঞ্জয় ও এএসআই হাফিজের নেতৃত্বে গঠিত একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগবাড়ী চর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ছিনতাইয়ের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ছামছুল (৩৬) কে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা থানার মথুরাপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
গ্রেফতারের সময় তার হেফাজত থাকা একটি ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ।



ফেসবুক কর্নার