August 15, 2026, 11:22 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

পেশাজীবী চালকদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

জাফর আহমেদ

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্ঘটনা প্রতিরোধে পেশাজীবী গাড়িচালকদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে কুড়িগ্রামে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসন ও বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন পরিবহনের পেশাজীবী চালকরা অংশ নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. শফিকুল আলম সরকার।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের সুস্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক কার্যক্রম এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।



ফেসবুক কর্নার