August 15, 2026, 4:54 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ফাঁস হওয়া এইচডি প্রিন্টকে পেছনে ফেলে বক্স

অভয়নগর প্রতিবেদক

দক্ষিণী সিনেমার অন্যতম বড় তারকা থালাপতি বিজয়ের বিদায়ী চলচ্চিত্র ‘জন নায়াগান’ মুক্তির আগেই পাইরেসির কবলে পড়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল। এইচডি প্রিন্ট ফাঁসের কারণে ছবিটির ব্যবসা নিয়ে শঙ্কা তৈরি হলেও দর্শকদের উচ্ছ্বাসে সেই আশঙ্কা এখন অনেকটাই ম্লান। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১৭১ কোটি ৮৪ লাখ রুপি আয় করে বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে সিনেমাটি। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে বিজয়ের শেষ সিনেমা হিসেবে আলোচিত ‘জন নায়াগান’ এখন ২০০ কোটির ক্লাবে প্রবেশের পথে।

তামিল সংস্করণের প্রদর্শনীতেও দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। রবিবার সিনেমাটির গড় হল দখলের হার ছিল ৬১ দশমিক ৪ শতাংশ। দিনের বিভিন্ন শোতে দর্শক উপস্থিতি ধারাবাহিকভাবে বেড়েছে, যা সিনেমাটির ইতিবাচক বক্স অফিস পারফরম্যান্সেরই ইঙ্গিত দেয়।

শহরভিত্তিক প্রদর্শনীতে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে চেন্নাইয়ে। সেখানে ১ হাজার ৪৬টি প্রদর্শনীতে দর্শক উপস্থিতির হার ছিল প্রায় ৮৭ শতাংশ। বেঙ্গালুরুতেও ৭০৭টি প্রদর্শনীতে প্রায় ৪৯ শতাংশ আসন পূর্ণ ছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক এইচ. ভিনোথ বলেন, বিজয়ের সিনেমা মুক্তির পর প্রথম দিকে নানা ধরনের আলোচনা-সমালোচনা হলেও সময়ের সঙ্গে সেগুলোই বড় সাফল্যে পরিণত হয়।

কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘জন নায়াগান’-এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিথা বাইজু, নাসের, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন ও প্রিয়ামণি। বক্স অফিসে ছবিটির ধারাবাহিক সাফল্য এখন চলচ্চিত্র সংশ্লিষ্টদের নজর কাড়ছে।



ফেসবুক কর্নার