August 16, 2026, 6:13 pm
শিরোনাম :
মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ডেমরায় ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট বংশালে গোডাউনে আগুন, পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস ডিসি-এসপি নিরপেক্ষ না হলে বিদায় : আমির হামজা তিন দিনে কমেছে লোডশেডিং, ফিরছে স্বস্তি; স্থায়ী সমাধানের দাবি বিদ্যুৎ-জ্বালানি সংকটের পূর্ণ সুফল পেতে লাগতে পারে দুই বছর: অর্থমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের জনপ্রিয় বক্তা মাওলানা ইলিয়াস  বিগত সময়ে স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে : স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের আসনে লড়বেন হিরো আলম! অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জেতা এশিয়ার দ্রুততম দল বাংলাদেশ

বংশালে গোডাউনে আগুন, পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর বংশালের মুকিমবাজারে হেলমেটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করলেও সরু সিঁড়ি ও পানির সংকটের কারণে উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে মুকিমবাজারের একটি হেলমেট গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সাতটি ইউনিট।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। গোডাউনের সিঁড়ি সরু হওয়ায় ফায়ার ফাইটারদের ওপরে উঠে পানি ছিটাতে সমস্যায় পড়তে হচ্ছে। এর পাশাপাশি ঘটনাস্থলে পানির সংকটও রয়েছে। তবে আগুন নেভাতে প্রয়োজনীয় পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ভবনটিতে কোনো ধরনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। পাশাপাশি পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় ভেতরে ঘন ধোঁয়া তৈরি হয়েছে। এসব কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বাড়তি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না—প্রাথমিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



ফেসবুক কর্নার