August 16, 2026, 6:15 am

বাবুগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

শওকত হোসাইন, বরিশাল সদর প্রতিনিধি:

বরিশালের এয়ারপোর্ট থানাধীন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক ওরফে মুন্না (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক আব্দুর রাজ্জাক ওরফে মুন্না মানিককাঠি গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে। মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মানিককাঠি এলাকার মেম্বার বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এয়ারপোর্ট থানার এসআই (নিরস্ত্র) আব্দুল্লাহ মো. আল মোমেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটকের পর তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।”



ফেসবুক কর্নার