August 15, 2026, 4:54 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

বিগত ৩ নির্বাচনের সব কর্মকর্তাদের বাদ দিচ্ছে ইসি, বিপক্ষে বিশেষজ্ঞরা

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন।

বিগত তিনটি জাতীয় নির্বাচন একতরফা ও জালিয়াতির ছিল। এসব নির্বাচন আয়োজনে কমিশন ও ভোটগ্রহণের সঙ্গে জড়িত প্রায় ১৩ লাখ কর্মকর্তার বড় ভূমিকা ছিল। এদের সেইসব কর্মকর্তাদের বাদ দেয়া যায় কি না তা ইসিকে খতিয়ে দেখতে বলেছে সরকার।
নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগের মাধ্যমে বড়ধরনের রদবদল শুরু করেছে সরকার। ডিসিরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব (ইসি) সচিব আখতার আহমেদ জানান, বিগত তিন নির্বাচনে ন্যুনতম সংশ্লিষ্টতা থাকা কর্মকর্তারা এবার দায়িত্ব থেকে বাদ পড়বেন। তবে তা সুনির্দিষ্ট প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
আখতার আহমেদ বলেন, এক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা বিবেচনায় নেয়া হবে। পাশাপাশি নতুন নিয়োগ, এক জায়গা থেকে আরেক জায়গায় বদলী করা হবে।
সাধারণত স্কুল শিক্ষক, ব্যাংক  কর্মকর্তারা পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। ঢালাওভাবে সবাইকে অযোগ্য করা হলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন এমন প্রশ্ন নির্বাচন বিশেষজ্ঞদের।
নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেন, দলকানা কর্মকর্তাদের বাদ দেয়া উচিত। আবার অনেকে চাকরি করার কারণে এই কাজ করেছে। কারণ নির্বাচনকালীন দায়িত্ব সাংবিধানিক। এই দায়িত্ব পালনে কেউ অপারগতা প্রকাশ করতে পারে না। এক্ষেত্রে সৎ ও দক্ষদের দায়িত্ব দেয়া উচিত। তাদের মধ্যে কেউ কেউ আগের ভোটে দায়িত্ব পালন করাও হতে পারে।
এছাড়া, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন এই নির্বাচন বিশেষজ্ঞ



ফেসবুক কর্নার