August 15, 2026, 5:00 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

বিচ্ছেদের এক বছর পর ভালোবাসা নিয়ে জেনিফারের নতুন ভাবনা

অভয়নগর প্রতিবেদক

ভালোবাসা, সম্পর্ক আর নিজের মূল্যবোধ- এই তিনটি বিষয় নিয়ে এবার খোলাখুলি কথা বললেন হলিউড তারকা ও গায়িকা জেনিফার লোপেজ। দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের এক বছর পর, সম্পর্ক নিয়ে নিজের বদলে যাওয়া ভাবনা তুলে ধরলেন তিনি। দিলেন ভালোবাসার নতুন শর্ত।

সম্প্রতি লাস ভেগাসে চলমান নিজের কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে খোলামেলা কথা বলেন ৫৬ বছর বয়সী এই গায়িকা ও অভিনেত্রী। জীবনের নানা অভিজ্ঞতা, ভাঙা সম্পর্ক আর আত্মসম্মান ভালোবাসাকে নতুন চোখে দেখতে শিখিয়েছে – এসবই উঠে আসে গায়িকার কথায়।

মঞ্চে পারফর্ম করার আগে জেনিফার ফিরে যান ১৯৯৯ সালের নিজের জনপ্রিয় গান “If You Had My Love”- এর স্মৃতিতে। তিনি বলেন,

যখন প্রথম এই গানটা গেয়েছিলাম, তখন আমি খুব ছোট ছিলাম। মনে হতো, আমি যেন পথ হারানো একটা বাচ্চা। গানটায় তখন অনেক আশা ছিল।

এ গানই জেনিফারের জীবনে নানা সময়ের সঙ্গী। কখনো দুঃখে, কখনো আনন্দে। তবে অতীতের তুলনায় এখন সে গান তিনি গেয়ে শোনান নতুন অনুভূতি, নতুন উদ্যমে। জেনিফারের ভাষায়, ‘আজ আমি গানটা গাই শক্তি নিয়ে। আত্মবিশ্বাস নিয়ে।’- এই পরিবর্তনই তার বর্তমান সম্পর্ক ভাবনার জায়গাটা পরিষ্কার করে দিয়েছে।

দর্শকের উদ্দেশে জেনিফার স্পষ্ট ভাষায় ভালোবাসার শর্ত জানান। বলেন,

যদি কেউ আমার ভালোবাসা চায়, তাহলে তাকে সেটা অর্জন করতে হবে। আমাকে সম্মান করতে হবে। ভদ্র আচরণ করতে হবে। আমি যেমন, ঠিক সেভাবেই আমাকে মেনে নিতে হবে।

ভালোবাসা যে সহজ নয়, সেটাও অকপটে স্বীকার করেন জেনিফার। তিনি জানান, একাধিক সম্পর্ক আর বিয়ের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে, ভালোবাসার সঙ্গে কষ্টও আসে।
এ প্রসঙ্গে গায়িকা বলেন,

ভালোবাসা মানেই ঝুঁকি। হৃদয় ভাঙার ভয় থাকবেই। ভালোবাসলে এই কষ্টের শঙ্কাও মেনে নিতে হয়।

ডিভোর্সের পর জেনিফারের অবস্থান স্পষ্ট। তিনি মনে করেন, ভালোবাসা মানে আর নিজেকে হারিয়ে ফেলা নয়। বরং নিজের সম্মান, নিজের সীমা আর নিজের শক্তিকে শক্ত করে ধরে রাখা।

আত্মসম্মান বোধ বিকিয়ে ভালোবাসা পেতে বা দিতে নারাজ তিনি।



ফেসবুক কর্নার