August 15, 2026, 3:48 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

বিয়ের চাপে গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা, প্রেমিক গ্রেপ্তার: পিবিআই

আবু সালেহ স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত গার্মেন্টসকর্মী সাদিয়া আক্তার (২৩) হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় সাদিয়ার প্রেমিক আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ান (২৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, গত ১২ জুলাই সিদ্ধিরগঞ্জের একটি ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে অন্য একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলেও পরবর্তীতে তথ্যপ্রমাণ বিশ্লেষণ, প্রযুক্তির সহায়তা এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়।
পিবিআই জানায়, বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে সাদিয়ার সঙ্গে অভিযুক্তের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই আরও জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত এবং ভুক্তভোগীর কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।



ফেসবুক কর্নার