August 15, 2026, 10:26 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

বেলকুচিতে প্রথম পর্যায়ের সংসদীয় বিতর্ক উৎসবের শুভ উদ্বোধন

Reporter Name

মোঃ নাজমুল হাসান, বেলকুচি প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রথম পর্যায়ের সংসদীয় বিতর্ক উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বিতর্ক উৎসবে ৩ জন বিজ্ঞ বিচারক ও ১ জন মাননীয় স্পিকার নির্ধারিত হয়। এ প্রতিযোগিতায় সরকারি দলীয় সংসদ সদস্য ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।
৯ নভেম্বর রবিবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী পুলিশ সার্কেল মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ। বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মন্জু সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় স্পীকারের দায়িত্ব পালন করেন মাতৃভূমি কালচারাল একাডেমীর পরিচালক মোঃ নাজমুল হাসান।



ফেসবুক কর্নার