August 15, 2026, 4:50 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Reporter Name

মোঃ নাজমুল হাসান, উপজেলা প্রতিনিধি, বেলকুচি।।
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রানা ইসলাম এবং সঞ্চালনা করেন মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ই পারে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে। এজন্য দেশের প্রতিটি নাগরিককে সমবায় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
এ সময় সিরাজগঞ্জ জেলা সমবায় সমিতির সভাপতি মোঃ এন্তাজ আলী, উপজেলা বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, জনপ্রতিনিধি, সমবায় সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার