August 15, 2026, 4:54 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ভোর ৪টায় দিন শুরু, ব্যস্ততা নিয়ে যা বললেন পিয়া

অভয়নগর প্রতিবেদক

র‍্যাম্প, শোবিজ ও আদালত—তিন অঙ্গনেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। সময়ের সঙ্গে তার কাজের পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ব্যস্ততাও।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কর্মব্যস্ত জীবনের এক ঝলক তুলে ধরেছেন পিয়া। সেখানে তিনি জানান, কাজের চাপে নিজের ব্যক্তিগত যত্ন নেওয়ারও সময় পাচ্ছেন না।
পিয়া লিখেছেন, “জীবন আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে, যেখানে এত ব্যস্ত থাকি যে ভ্রু ঠিক করারও সময় পাই না।”
তিনি আরও জানান, কাজের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে তার দিনের শুরুর সময়ও এগিয়ে এসেছে। আগে সকাল ৮টায় ঘুম থেকে উঠলেও পরে তা ৭টা, ৬টা হয়ে এখন ভোর ৪টায় নেমে এসেছে।
তার ভাষায়, “আগে ৮টায় উঠতাম, তারপর ৭টায়, তারপর ৬টায়। আর আজ পুরো দিনের কাজ শেষ করার জন্য ভোর ৪টায় উঠে পড়েছি।”
তবে এই ব্যস্ততা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বরং এটিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।
দিনের শুরু প্রসঙ্গে পিয়া লিখেছেন, “এক কাপ আমেরিকানো, সামনে অনেক কাজ, আর প্রতিদিন নতুন করে বুঝতে পারি আল্লাহ যখন দায়িত্ব বাড়ান, তখন তার সঙ্গে সামলে নেওয়ার শক্তিও দিয়ে দেন। সেই শক্তিটুকুর জন্য প্রতিদিন কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ।”



ফেসবুক কর্নার