August 15, 2026, 5:57 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

মণিরামপুরে অস্বাস্থ্যকর খাবার তৈরি, মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর (যশোর)
মণিরামপুর উপজেলার শ্যামকুড় (আদিল মোড়) এলাকায় সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টের উপস্থিতি ও অভিযানকে কেন্দ্র করে মণিরামপুর থানার পুলিশ সদস্যরাও দায়িত্বে ছিলেন।
বিএসটিআই যশোর আঞ্চলিক অফিসের ফিল্ড অফিসার মো. সাহিদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে মনির ফুড প্রোডাক্টসের মালিক মো. আব্দুল রহমান (৩০) কে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়। পাশাপাশি অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
মণিরামপুর উপজেলা সরকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানিয়েছেন, জনস্বার্থে এই ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি জানান, জনস্বাস্থ্য রক্ষায় ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার