August 15, 2026, 2:32 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

মণিরামপুরে ব্রাক কর্মীর মৃত্যুঃ আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর (যশোর): মণিরামপুর উপজেলার চিনাটোলা বাজারস্থ ভাড়া বাড়ি থেকে শুক্রবার রাত ৯টার পর ব্রাক বাংলাদেশ কর্মী মোছাঃ বন্যা আক্তারের (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃতার সঙ্গে ২ বছরের মেয়ে তুবা থাকলেও স্বামী মেহেদী হাসান তপু ঘটনার পর থেকে পলাতক।
পরিবারের অভিযোগ, তপু অতীতে বন্যাকে নিয়মিত টাকা চাপে রাখতেন, ব্যক্তিগত ব্যাংক একাউন্ট, ব্রাক লোন, স্বর্ণমূল্যসহ অর্থ লোপাটের চেষ্টা করেছেন। বন্যার ভাই ও বোন দাবি করেন, এটি আত্মহত্যা নয়, বরং তপু ও তার প্রথম স্ত্রীর যোগসাজশে পরিকল্পিত হত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্টে আঘাতের চিহ্ন না থাকায় থানা পুলিশ এটি আত্মহত্যা হিসেবে মামলা রেকর্ড করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়া বাসিতে সিসি ক্যামেরা থাকলেও কোনো রেকর্ড নেই। ঘটনার সময় বন্যার মেয়ে তুবা খেলছিল, মা অনুপস্থিত থাকায় কাঁদছিল। পরিবার উচ্চ আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাবলুর রহমান খান জানিয়েছেন, উদ্ধারকৃত আলামত বিশ্লেষণ ও তদন্ত এখনও চলছে।
ঘটনাটি স্থানীয় সমাজে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নির্ধারণে যথাযথ তদন্তের দাবি তোলা হয়েছে।



ফেসবুক কর্নার