August 15, 2026, 5:57 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

মুক্তির আগেই কঙ্গনার সিনেমার বিরুদ্ধে ২৫০ কোটির মামলা

অভয়নগর প্রতিবেদক

আইনি জটিলতায় পড়েছে কঙ্গনা রানাউত অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কুইন ২’। শুটিং শেষ হওয়ার পরই ছবিটির বিরুদ্ধে ২৫০ কোটি রুপির মামলা করেছে ‘কুইন’-এর মূল প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম স্টুডিওস।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘কুইন’-এর মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনের অভিযোগ এনে জিওস্টারের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ফ্যান্টম স্টুডিওস।

সংস্থাটির দাবি, তাদের অনুমতি ছাড়াই ‘কুইন’-এর সিক্যুয়াল নির্মাণ করা হয়েছে, যা কপিরাইট ও মালিকানার শর্তের পরিপন্থী। ফ্যান্টম স্টুডিওসের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, আদালতের শরণাপন্ন হওয়ার আগে জিওস্টার এবং পরিচালক বিকাশ বহেলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে আপত্তির বিষয়টি জানানো হয়েছিল। এমনকি আইনি নোটিশও পাঠানো হয়।

কিন্তু তাতে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। চলতি বছরের শুরুতে ‘কুইন ২’-এর শুটিং শুরু হয়। সম্প্রতি সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ফ্যান্টমের দাবি, এসব অগ্রগতির বিষয়েও তারা অবগত ছিল।

তাই অনুমতি ছাড়া কাজ এগোনোর অভিযোগেই দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন’ সমালোচক ও দর্শক- উভয়ের কাছেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সিনেমাটিতে অভিনয়ের জন্য কঙ্গনা রানাউত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেন। ছবিটি মোট দুটি জাতীয় পুরস্কার জিতেছিল। সিনেমাটির প্রযোজনায় ছিল ভায়াকম১৮ মোশন পিকচার্স ও ফ্যান্টম ফিল্মস।

২০১৮ সালে ফ্যান্টম ফিল্মসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ২০২১ সালে ফ্যান্টম স্টুডিওস নামে নতুনভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, ‘কুইন’-এর মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা এখনো তাদের কাছেই রয়েছে। ফলে সিক্যুয়াল নির্মাণের আগে তাদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল।

জানা গেছে, বিষয়টি আদালতে যাওয়ার আগে দুই পক্ষের মধ্যে সমঝোতার একাধিক চেষ্টা হয়েছিল। তবে আলোচনায় সমাধান না আসায় শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের পথই বেছে নিয়েছে ফ্যান্টম স্টুডিওস।



ফেসবুক কর্নার