August 16, 2026, 1:35 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ মন্ত্রীর পরিদর্শন

 তারিকুল ইসলাম মিনা  মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) (শনিবার সকাল ১১টায়) আকস্মিক পরিদর্শনে এসে হাসপাতালে রোগীদের সেবার গুনগত মান হাসপালের মেয়াদউর্ত্তীন ওষুধ, নানাবিধ অনিয়মের খাবার মান, চিকিৎসক সংকট নিয়ে খোঁজ খবর নেন। তিনি দীর্ঘ আড়াই ঘন্টা হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।
 এ সময় স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) বলেন, সাধারণ জনগন ভোট  দিয়ে নির্বাচিত করেছেন। আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের একটা দায়বদ্ধতা জনগনের প্রতি আছে। এ মানুষগুলো সার্বিক দায়িত্ব আমাদের ওপরে। অতিতের উদাহরণ দিয়ে লাভ নেই। সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে চাই। আমরা চাইনা কোন মানুষ বিনা চিকিৎসায় মারা যাক। আমাদের যাহা কিছু আছে তাই দিয়ে গরীব মানুষের সেবা করতে চাই। যে কারনে ৫০ শষ্যার হাসপাতালকে ১০১ শয্যায় রুপান্তিত করতে হবে।
   এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, বিএনপি নেতা সোমনাথ দে সহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ। পরে মন্ত্রী হাসপাতাল সংলগ্ন একটি ক্লিনিক পরিদর্শন করে কিছু অসংগতি পান।



ফেসবুক কর্নার