August 15, 2026, 2:32 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Reporter Name

 

রোহিত হোসেন যশোর।
যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। এ সময় উদ্বোধনী খেলায় উপশহর ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়ন মুখোমুখি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাবিথ আউয়াল। আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস–চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) ও যশোর–৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হকসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও ব্যক্তিবর্গ। বক্তৃতায় তাবিথ আউয়াল বলেন, তরুণদের খেলাধুলায় ফিরিয়ে আনতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নারী ফুটবলের আয়োজনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আয়োজক কমিটি জানায়, তরিকুল ইসলাম স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর এই আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।



ফেসবুক কর্নার