August 15, 2026, 2:25 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে : স্বস্তিকা

Reporter Name

বিনোদন ডেস্ক

ওপার বাংলার গ্ল্যামার আর সাহসের আরেক নাম স্বস্তিকা মুখার্জি। সমালোচনার ঝড়, কটাক্ষের তীর— কিছুই যেন তাকে দমাতে পারে না। অতিরিক্ত খোলামেলা উপস্থিতি নিয়ে বারবার বিতর্কে জড়ালেও, নিজের শর্তেই নিজেকে মেলে ধরেন এই অভিনেত্রী। কিছুদিন আগে বিকিনি লুকে ছবি প্রকাশ করে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছিলেন স্বস্তিকা— যার রেশ কাটতে না কাটতেই এবার হাজির হলেন নতুন চমক নিয়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নিজের সোশ্যাল হ্যান্ডেল একগুছ ছবি প্রকাশ করেন স্বস্তিকা। দেখা যায়, হালকা ধূসর রঙের নকশা করা শাড়িতে অভিনেত্রী। সাদামাটা হলেও স্টাইলিশ একটা লুক ছিল তার মাঝে; ছিল আত্মবিশ্বাসী ভঙ্গিও। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘একটু উষ্ণতার জন্য।’

এদিকে তার এই ছবিগুলো দেখে নেটিজেনরা মন্তব্যের বেশ প্রশংসা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল প্রসঙ্গে এর আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্বস্তিকা। একবার লিখেছিলেন, ‘জেঠুমার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে। যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে।’ বোঝালেন, তীর্যক মন্তব্যে একেবারেই গুরুত্ব দেন না তিনি।

টালিউডের ৪৫ বছর বয়সীএই নায়িকা পর্দার বাইরেও তার পোশাক-ভাবনায় বরাবরই সাহসী। শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন- সব ধরনের পোশাকেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে খোলামেলা পোশাকে হাজির হলে মাঝেমধ্যেই কটাক্ষ আর ট্রলের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে



ফেসবুক কর্নার