August 15, 2026, 3:41 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

যে আশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আ. লীগ সব চূর্ণ করে দিয়েছে: মির্জা আব্বাস

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আওয়ামী লীগ সব চূর্ণ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গণমাধ্যমকে একথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা বিএনপির।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, এ দলটি ৪৭ এবং ৭১-এ স্বাধীনতা চায়নি, এখনও তারা দেশের স্বাধীনতা চায় না।

বিএনপির আরেক নেতা আব্দুল মঈন খান বলেন, বিজয়ের ৫৩ বছরে পরও স্বাধীনতাকে খুঁজছে এদেশের মানুষ।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, রাতের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। যে কারণে ২৪ এর গণঅভ্যুত্থান। এ সময়, আওয়ামী লীগ নির্বাচনের ৫০ জন প্রার্থীকে হত্যার মিশনে নেমেছে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার