August 15, 2026, 4:40 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে

মোঃ ইসমাইল হোসেন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) হাজির করা হবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে।
তার বিরুদ্ধে শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশ পণ্ড করতে ও হত্যাকাণ্ড চালাতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ দলীয় বৈঠকে পরিকল্পনার অভিযোগ রয়েছে। আজ তাকে হাজির করে এ মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে, একই দিনে ঢাকার নিম্ন আদালতে হাজিরা দিতে গিয়ে ট্রাইব্যুনালে আর্ত্মসমর্পণের ইচ্ছে পোষণ করেন তিনি। এ মামলায় লতিফ সিদ্দিকী ১০ নম্বর আসামি হিসেবে রয়েছেন।



ফেসবুক কর্নার