August 16, 2026, 1:35 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

শেরপুরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে টিসিবির ২৪৮ বস্তা সরকারি চাল জব্দ

Reporter Name

শেরপুর প্রতিনিধি।

শেরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) শেরপুর জেলা কার্যালয়ের সরবরাহ করা গোপন তথ্যের ভিত্তিতে টিসিবির বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গনইবরুয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এনএসআইয়ের তথ্য অনুযায়ী স্থানীয় টিসিবি ডিলার মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নজরুল ইসলামের গুদামে দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধভাবে মজুত ছিল। অভিযান চলাকালে তার গুদামঘর থেকে ৩০ কেজি ওজনের ২৪৮ বস্তা, সর্বমোট ৭ হাজার ৪৪০ কেজি (৭.৪৪ টন) টিসিবির চাল জব্দ করা হয়।
জব্দকৃত চালের বাজারমূল্য প্রায় তিন লাখ বাহাত্তর হাজার টাকা। গুদামে সরকারি চাল মজুদ রাখার ঘটনায় নজরুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দ চাল শেরপুর সদর থানার হেফাজতে রাখা হয়েছে।
এনএসআই শেরপুরের কর্মকর্তারা জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়। জেলা প্রশাসনের নির্দেশনায় যৌথভাবে অভিযান পরিচালনা করে জব্দকৃত সরকারি চাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় এনএসআইয়ের তথ্যের যথার্থতা ও কার্যকরী গোয়েন্দা তৎপরতা আরও একবার প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
জেলা এনএসআই সূত্র আরও জানায়, শেরপুর জেলার পাঁচটি উপজেলায় টিসিবি পণ্যের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি এবং অসাধু ডিলারদের কার্যক্রম রোধে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার