August 15, 2026, 2:25 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

সহিংস রাজনীতি কুড়িগ্রামের নয়, সন্ত্রাসীদের বয়কট করবে মানুষ

হাসান মাহমুদ জয়

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সংঘটিত হামলায় আহতদের দেখতে শুক্রবার (৩১ জুলাই) রাতে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। এ সময় তারা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি ড. আতিক মুজাহিদ বলেন, “আমরা এখন কুড়িগ্রামের যে রাজনীতি দেখছি, এই সহিংস রাজনীতি কুড়িগ্রামের নয়। কুড়িগ্রামের মানুষ শান্তিপ্রিয়। তারা সন্ত্রাসীদের বয়কট করবে।”

তিনি আরও বলেন, “আমরা পেশীশক্তির রাজনীতিতে বিশ্বাসী নই, জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী। আহতদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের কাছে জবাবদিহি করতে হবে।”

আইনের শাসনের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, “আমরা সভ্য সমাজের বাসিন্দা। দেশের আইনের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। আইন অবশ্যই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান স্বপ্ন সরকার, জেলা সেক্রেটারিসহ জেলা এনসিপির বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এবং ১১ দলীয় ঐক্য জোটের অন্যান্য নেতারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, হামলায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক গুরুতর আহত হয়েছেন এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হবে।

এদিকে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালানো হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, ফুলবাড়ীর ঘটনায় দায়িত্ব পালনকালে এক সংবাদকর্মীর ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ কুড়িগ্রামে সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “সম্প্রীতির কুড়িগ্রামে সম্প্রীতি বজায় থাকুক। শান্তিপ্রিয় কুড়িগ্রামবাসী কোনো ধরনের সন্ত্রাসী ও সহিংস রাজনীতি মেনে নেবে না এবং অপরাধীদের কঠোরভাবে বয়কট করবে।”



ফেসবুক কর্নার