August 15, 2026, 2:25 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

সাংবাদিক শাওন-মনির উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

Reporter Name

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনায় সাংবাদিক এহতেশামুল হক শাওন ও কামরুল হোসেন মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় কয়রা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর বারবার হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। সত্য প্রকাশকারীদের উপর হামলা মানে জনগণের কণ্ঠরোধের অপচেষ্টা। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
কয়রা উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।



ফেসবুক কর্নার