August 16, 2026, 2:48 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

সাংবাদিকের মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

ইমন হোসাইন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

চট্টগ্রামে দৈনিক ঢাকা প্রতিদিন-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশ নেন। তারা সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং পেশাগত দায়িত্ব পালনে হয়রানি বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশের পর সাংবাদিক হাফিজুর রহমান শফিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার কারণে কোনো সাংবাদিককে হয়রানি করা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ অপরাধ নয়; বরং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই রাষ্ট্রের দায়িত্ব।
কর্মসূচিতে সিআরএর সভাপতি সোহাগ আরেফীনসহ সংগঠনের বিভিন্ন নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য দেন। তারা অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।



ফেসবুক কর্নার