August 15, 2026, 3:48 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

সীমান্তে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

তানভীর আজাদ, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আটজনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর (পুশ-ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একটি প্রচেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিহত করেছে। বিজিবির কঠোর অবস্থানের মুখে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়ে ওই ব্যক্তিরা নদীপথে ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।

শুক্রবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকায় জয়পুর বিওপির ১৫২/১-এস সীমান্ত পিলারের নিকট এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদী সাঁতরে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী এবং দুইজন হিজড়া ছিলেন।

বিষয়টি টের পেয়ে জয়পুর বিওপির বিজিবি টহল দল দ্রুত সীমান্তে অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির সতর্ক অবস্থানের কারণে অনুপ্রবেশকারীরা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে নদীপথে ভারতের দিকে ফিরে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও আইন লঙ্ঘনের অপচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমাদের সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।”

উল্লেখ্য, চলতি বছর দৌলতপুর সীমান্ত দিয়ে একাধিকবার পুশ-ইনের চেষ্টা হয়েছে। গত ১২ জুন নারী ও শিশুসহ ১২ জন এবং একই রাতে বিলগাতুয়া ও জয়পুর সীমান্ত দিয়ে আরও ১২ জন, ১৪ জুন চল্লিশপাড়া সীমান্ত দিয়ে একজন এবং সর্বশেষ ২৫ জুন মুন্সিগঞ্জ ঘাট সীমান্ত দিয়ে একজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে প্রতিবারই বিজিবির কঠোর নজরদারি ও তৎপরতায় এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।



ফেসবুক কর্নার