August 15, 2026, 3:42 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

হাদিকে গুলির ঘটনায় পুরো জাতি গুলিবিদ্ধ হয়েছে: সাদিক কায়েম

Reporter Name

অভয়নগর প্রতিবেদক-

শেখ হাসিনা ও তার দোসররা কীভাবে এই স্বাধীন বাংলাদেশে আমার ভাইকে গুলি করতে পারে? এমন প্রশ্ন রেখেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
তিনি বলেন, হাদিকে গুলি করার ঘটনায় পুরো জাতি গুলিবিদ্ধ হয়েছে। সবার দোয়ায় ফিরে আসবে। হাসিনা ও তার দোসররা কীভাবে এই স্বাধীন বাংলাদেশে আমার ভাইকে গুলি করতে পারে? তারা আবার নতুন করে চক্রান্ত করছে। এই বাংলাদেশে তাদের ঠাই হবে না।

বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন হবে না উল্লেখ করে তিনি বলেন, হাসিনার প্রশ্নে সবাইকে এক হতে আহ্বান জানাই। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। সুষ্ঠু নির্বাচন ও বিচারের প্রশ্নে এক হতে আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশনে আছে। মিডিয়ার দ্বিচারিতা দেখতে পাচ্ছি। তাদের পক্ষে যারা জনমত উৎপাদন করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে।



ফেসবুক কর্নার