August 15, 2026, 3:41 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে। ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘ প্রায় সতেরো বছর পর আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্হায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব একথা জানান। তিনি বলেন- তারেক রহমানের ফেরার মধ্যদিয়ে গণতন্ত্র উত্তরণের সব বাধা দূর হবে।
তিনি আরও বলেন, একটি অপশক্তি নির্বাচন বানচাল করার চক্রান্তের অংশ হিসেবে হাদির ওপর হামলা করেছে।  মির্জা আব্বাস সহানুভূতি দেখাতে হাসপাতালে যান। তাকে দুর্ভাগ্যক্রমে সমবেত হয়ে উত্তেজনাকর স্লোগান দেয়।ও মব তৈরির চেষ্টা করে। এর তীব্র নিন্দা জানাই।এমন করলে বিষয়টিকে বিএনপি সহজভাবে নেবে না।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর  পিজি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তারেক রহমান। এরপর চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।



ফেসবুক কর্নার