August 18, 2026, 6:00 pm
শিরোনাম :
ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয় গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া?

কাহারোলে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

অভয়নগর প্রতিবেদক

‎দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর রুহের মাগফেরাত কামনায় এক বিশাল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (৫ জানুয়ারি) বাদ আসর উপজেলার নাসির উদ্দিন চেয়ারম্যানের চাতালে কাহারোল উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম।
‎দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন: প্রভাষক শামীম আলী: সাধারণ সম্পাদক, কাহারোল উপজেলা বিএনপি, মোঃ মামুনুর রশিদ চৌধুরী: সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা, শামীমা পারভীন: সভানেত্রী, কাহারোল উপজেলা মহিলা দল, সাদিকুল ইসলাম সাদেক: আহ্বায়ক, কাহারোল উপজেলা যুবদল, মেহেদী হাসান সুমন: সাবেক সহ-সভাপতি, জেলা যুবদল ও উপজেলা বিএনপি নেতা, আবুল হোসেন রাজা: সদস্য, জেলা বিএনপি, মতিউর রহমান: দপ্তর সম্পাদক, কাহারোল উপজেলা বিএনপি, জুয়েল রানা: ছাত্র বিষয়ক সম্পাদক, কাহারোল উপজেলা বিএনপি।
‎সভার শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা তাদের বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রীর আপসহীন সংগ্রামের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, তাঁর মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারালো।
‎আলোচনা শেষে মরহুমার রুহের মাগফেরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিএনপির সার্বিক অগ্রগতি, দেশের সমৃদ্ধি এবং জাতির কল্যাণে দোয়া করা হয়। এ সময় উপজেলার ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার