August 18, 2026, 6:51 pm
শিরোনাম :
টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয়

ঢাকা-বরিশাল মহাসড়কে আবারও বাস চাপায় নিহত ৬

অভয়নগর প্রতিবেদক

 

মাত্র কয়েকদিনের ব্যবধানে মাদারীপুর আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় ৬জন ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিল গেইট এলাকায় আসলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। পরে আরও ৩ জনের লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে আহত হয়েছেন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুল আল রশিদ জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।



ফেসবুক কর্নার