August 18, 2026, 6:49 pm
শিরোনাম :
টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয়

ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শরীফ মৃধার প্রচারণা

অভয়নগর প্রতিবেদক

‎ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত (আলাইহি রাহমা)–এর দিকনির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে দলটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শরীফ মৃধার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
‎বুধবার বিকাল বেলা থেকে রাত পর্যন্ত নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের চোয়ারকুড়ি বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা কর্মসূচির মাধ্যমে এ প্রচারণা চালানো হয়। এ সময় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নেতা–কর্মীরা মানবতা, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।
‎প্রচারকালে ইঞ্জিনিয়ার শরীফ মৃধা বলেন,
‎“ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মানবতার রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। আল্লামা ইমাম হায়াত (আলাইহি রাহমা) যে আদর্শ দেখিয়ে গেছেন, সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই।
‎দলীয় সূত্র জানায়, আগামী কয়েক দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক ভাবে প্রচার ও জনসংযোগ কর্মসূচি চলবে। এসব কর্মসূচিতে দলটির স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থক ও সাধারণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।



ফেসবুক কর্নার