August 18, 2026, 6:00 pm
শিরোনাম :
‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয় গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

ঘুষের টাকাসহ যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

অভয়নগর প্রতিবেদক

ঘুষ নেওয়ার সময় ১ লাখ ২০ হাজার টাকাসহ যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

দুদক যশোর কার্যালয় সূত্র জানায়, বিকেলে উপপরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি দল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালায়। এ সময় আশরাফুল আলমের কক্ষ থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুদক ও অভিযোগ সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবীর স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছা উপজেলার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তিনি মারা যান। স্ত্রীর পেনশন সংক্রান্ত টাকা ছাড়ের জন্য নুরুন্নবী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগ করেন।

অভিযোগে বলা হয়, গত তিন মাস ধরে নানাভাবে তাঁকে ঘুরানো হচ্ছিল। একপর্যায়ে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার পরও পেনশনের ফাইল ছাড় করা হয়নি। পরে আরও টাকা দাবি করা হয়। টাকা না দিলে পেনশনের টাকা ছাড় হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এ ছাড়া খুলনা বিভাগের এক কর্মকর্তার যোগসাজশে মৃত শিক্ষিকার বেসিক বেতনও কমিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন নুরুন্নবী।

নুরুন্নবী জানান, বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর কথা বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হাতে ১ লাখ ২০ হাজার টাকা তুলে দেন তিনি। এর আগেই বিষয়টি দুদককে জানানো হলে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, ঘুষ গ্রহণের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



ফেসবুক কর্নার