August 18, 2026, 6:50 pm
শিরোনাম :
টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয়

দুর্নীতি ও দখলমুক্ত বাগেরহাট গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থীর

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির যুববিভাগের সভাপতি মঞ্জুরুল হক রাহাত বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ধানসিঁড়ি হোটেলের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী মঞ্জুরুল হক রাহাত। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাইন বিল্লা, সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুল আলম, বাগেরহাট পৌর জামায়াতের আমির মাওলানা শামিম হাসান এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা লিয়াকত আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মঞ্জুরুল হক রাহাত বলেন, বাগেরহাট সদর ও কচুয়াকে দুর্নীতিমুক্ত, দখলমুক্ত, উন্নত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, জনগণের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে চান তিনি।
তিনি আরও জানান, বাগেরহাট সদর ও কচুয়া এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে খুব শিগগিরই একটি সুস্পষ্ট, বাস্তবভিত্তিক ও সময়োপযোগী নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। এতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচন, উন্নয়ন পরিকল্পনা ও এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করলে প্রার্থী সেগুলোর উত্তর দেন এবং গণমাধ্যমের সহযোগিতায় স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ প্রত্যাশা



ফেসবুক কর্নার