April 23, 2026, 5:56 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

আমি তো কখনোই বলি নি যে আমি ১০০% হাফেজ: বুবলী

অভয়নগর প্রতিবেদক

ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের শুরু থেকেই সিনেমায় অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন আর নানা মন্তব্যে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। তবে এবার ধর্ম এবং সামাজিক নৈতিকতা নিয়ে নিজের সোজাসাপ্টা অবস্থানে সরব হলেন এই তারকা।

সম্প্রতি এক পডকাস্টে বুবলী বলেন, ‘ধর্মীয় জায়গা থেকে আমি বলি ভাইয়া, অনেকে হয়তো বলবে উনি তো চলচ্চিত্রের নায়িকা, উনি কেন ধর্ম নিয়ে কথা বলবে? কেন বলবো না? একজন মুসলিম হিসেবে আমিও তো নামাজ পড়ি, রোজা রাখি। রোজা রেখেও আমরা কাজ করি। সেটা আমার আর আমার আল্লাহর সাথে আমার কানেকশন। আমি তো কখনোই বলি নি যে আমি ১০০% হাফেজ ভাই।’

যারা সোশ্যাল মিডিয়ায় যারা নীতি কথা শোনান বা নীতিবাচক মন্তব্য করেন, তাদের উদ্দেশ্যে এই অভিনেত্রী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন।

তিনি বলেন, ‘আপনারা তো নায়িকা না যারা লিখছে, বা আপনারা তো নিজেদের খুব ভাবছেন যে আপনারা অনেক বড় ইসলামিক মাইন্ডেড।’

‘তো আপনারা কেন গীবত করছেন? আপনারা কেন সিনেমা দেখছেন? আপনারা কেন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছেন? এটাও তো ভালো না।’

গীবত বা পরনিন্দাকে ইসলামে অত্যন্ত গর্হিত কাজ হিসেবে উল্লেখ করে বুবলী বলেন, ‘একটা মানুষকে গীবত করা আসলে কী? আমরা যারা চলচ্চিত্রের নায়িকা আছি, সবাই বলতে পারে একজন নায়িকা হিসেবে আমাদের চলচ্চিত্র করা বা অভিনয় করা (নিয়ে কথা তোলা হয়); কিন্তু সুদ খাওয়া, ঘুষ খাওয়া বা ব্যভিচার করার চেয়েও গীবত করা আরও বেশি খারাপ। এটা ইসলামে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান।



ফেসবুক কর্নার